09666787819  |  01300032420 ০৯৬৬৬৭৮৭৮১৯  |  ০১৩০০০৩২৪২০ Popular Diagnostic Centre, Barishal পপুলার ডায়াগনস্টিক সেন্টার, বরিশাল Sat – Thu  |  4:00 PM – 9:00 PM শনি – বৃহ  |  বিকেল ৪টা – রাত ৯টা
Book Appointment অ্যাপয়েন্টমেন্ট নিন
হোম ব্লগ গরু-খাসির মাংস
🥩 স্বাস্থ্য টিপস

গরু-খাসির মাংস কতটুকু খাওয়া উচিৎ

১৭ জুন ২০২৬ · ৪ মিনিট পড়া · ডা. মরিয়ম জামান

ঈদ মানেই আনন্দ, উৎসব আর খাওয়া-দাওয়া। কিন্তু ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং উচ্চ কোলেস্টেরলের রোগীদের মনে প্রায়ই একটি প্রশ্ন আসে — তারা কি গরু বা খাসির মাংস খেতে পারবেন? পারলেও কতটুকু?

নিচে এই বিষয়ে সহজ ও গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেওয়া হলো, যা মেনে চললে উৎসবের আনন্দও থাকবে, স্বাস্থ্যও থাকবে নিরাপদ।

যা মনে রাখা জরুরি

  1. মাংস খাওয়ার আগে অবশ্যই নিশ্চিত করতে হবে যে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আছে কিনা।
  2. ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ কোলেস্টেরলের রোগীরা গরু বা খাসির মাংস খেতে পারবেন, তবে পরিমিত পরিমাণে — এক দিনে ৬০-৭০ গ্রাম বা মধ্যম সাইজের ২ পিস।
  3. রান্নার সময় বা খাওয়ার আগে মাংসের চর্বির অংশটি সম্পূর্ণ বাদ দিতে হবে, কারণ রেড মিট বা গরু-খাসির মাংসে প্রচুর কোলেস্টেরল থাকে।
  4. কিডনির জটিলতা থাকলে বা ইউরিক এসিড বেশি থাকলে অবশ্যই বিশেষ সতর্কতা নিতে হবে।
  5. উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ডায়াবেটিস নিয়মিত চেক করে দেখা জরুরি। অনিয়ন্ত্রিত থাকলে চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

ঈদের আনন্দ হোক সুস্থভাবে, সবার সাথে।

ডা. মরিয়ম জামান
ডা. মরিয়ম জামান
এম.বি.বি.এস (ঢাকা) · বি.সি.এস (স্বাস্থ্য)
এম.ডি (এন্ডোক্রাইনোলজি এন্ড মেটাবলিজম)
এম.এ.সি.ই (আমেরিকা)
ডায়াবেটিস, থাইরয়েড, স্থূলতা এবং হরমোন রোগ বিশেষজ্ঞ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বরিশাল
📍 চেম্বার: Popular Diagnostic Centre Ltd. Barishal সময়: প্রতিদিন বিকাল ৪টা – রাত ৯টা ☎️ সিরিয়াল: ০৯৬৬৬৭৮৭৮১৯ · ০১৩৫০০৩২৪২০

শেয়ার করুন