ঈদ মানেই আনন্দ, উৎসব আর খাওয়া-দাওয়া। কিন্তু ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং উচ্চ কোলেস্টেরলের রোগীদের মনে প্রায়ই একটি প্রশ্ন আসে — তারা কি গরু বা খাসির মাংস খেতে পারবেন? পারলেও কতটুকু?
নিচে এই বিষয়ে সহজ ও গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেওয়া হলো, যা মেনে চললে উৎসবের আনন্দও থাকবে, স্বাস্থ্যও থাকবে নিরাপদ।
যা মনে রাখা জরুরি
- ১ মাংস খাওয়ার আগে অবশ্যই নিশ্চিত করতে হবে যে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আছে কিনা।
- ২ ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ কোলেস্টেরলের রোগীরা গরু বা খাসির মাংস খেতে পারবেন, তবে পরিমিত পরিমাণে — এক দিনে ৬০-৭০ গ্রাম বা মধ্যম সাইজের ২ পিস।
- ৩ রান্নার সময় বা খাওয়ার আগে মাংসের চর্বির অংশটি সম্পূর্ণ বাদ দিতে হবে, কারণ রেড মিট বা গরু-খাসির মাংসে প্রচুর কোলেস্টেরল থাকে।
- ৪ কিডনির জটিলতা থাকলে বা ইউরিক এসিড বেশি থাকলে অবশ্যই বিশেষ সতর্কতা নিতে হবে।
- ৫ উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ডায়াবেটিস নিয়মিত চেক করে দেখা জরুরি। অনিয়ন্ত্রিত থাকলে চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
ঈদের আনন্দ হোক সুস্থভাবে, সবার সাথে।
শেয়ার করুন